গোপনীয়তা নীতিমালা
আমরা যে তথ্য সংগ্রহ করি
- অর্ডারের সময়: আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (ঐচ্ছিক), ডেলিভারি ঠিকানা এবং অর্ডারের বিবরণ।
- বিকাশ, নগদ বা রকেটে পেমেন্টের সময়: আপনার মোবাইল নম্বর ও ট্রানজেকশন আইডি।
- অ্যাকাউন্ট খুললে: আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড। আমরা আপনার আসল পাসওয়ার্ড সংরক্ষণ করি না, শুধু এনক্রিপ্ট করা রূপ রাখি।
- লগইন সেশনের জন্য আপনার আইপি ঠিকানা ও ব্রাউজারের তথ্য সংরক্ষিত হতে পারে।
কেন ব্যবহার করি
- অর্ডার প্রক্রিয়া, ডেলিভারি, পেমেন্ট যাচাই এবং আপনার সাথে যোগাযোগের জন্য।
- ভুয়া অর্ডার ও অপব্যবহার ঠেকাতে। এ জন্য আইপি ঠিকানা সাময়িকভাবে ব্যবহার করা হতে পারে।
কার সাথে শেয়ার করি
- আমরা আপনার তথ্য বিক্রি করি না।
- ডেলিভারি সম্পন্ন করতে কুরিয়ার বা ডেলিভারি পার্টনারকে আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা দেওয়া হতে পারে।
- ওয়েবসাইট চালাতে আমরা হোস্টিং ও ডাটাবেস সেবাদাতাদের ব্যবহার করি, যাঁরা আমাদের পক্ষে তথ্য সংরক্ষণ করেন।
- নতুন অর্ডারের খবর কর্মীদের জানাতে এবং আপনি ইমেইল দিলে আপনাকে অর্ডারের আপডেট পাঠাতে আমরা মেসেজিং ও ইমেইল সেবা (যেমন টেলিগ্রাম ও ইমেইল প্রেরণ সেবা) ব্যবহার করি।
কুকি
- আমরা শুধু প্রয়োজনীয় কুকি ব্যবহার করি: আপনার কার্ট মনে রাখা, লগইন চালু রাখা এবং অর্ডার নিশ্চিতকরণ পেজ দেখানোর জন্য।
- আমরা বিজ্ঞাপন বা ট্র্যাকিংয়ের জন্য কুকি ব্যবহার করি না।
সংরক্ষণ ও আপনার অধিকার
- হিসাব ও আইনি প্রয়োজনে অর্ডার ও লেনদেনের তথ্য আমরা প্রয়োজনীয় সময় পর্যন্ত সংরক্ষণ করি।
- আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। আইনত যা সংরক্ষণ করা বাধ্যতামূলক, তা মুছে ফেলা সম্ভব নাও হতে পারে।